গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
নোটিশ বোর্ড
Request for Expressions of Interest(REoI)' প্রকাশ
১৭-০৫-২০২৬ নতুন সাধারণ
ভূমি মন্ত্রণালয়ের ১১-২০তম গ্রেডের ০৭টি পদের বিপরীতে মোট ৩৪ (চৌত্রিশ) টি শূন্য পদে জনবল সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত ১৫/০৫/২০২৬ তারিখের লিখিত পরীক্ষায় নিম্নোক্ত প্রার্থীগণ প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন (রোল নম্বর ক্রমানুসারে)
১৬-০৫-২০২৬ নতুন সাধারণ
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক 'ভূমিসেবা মেলা-২০২৬' উদ্বোধন উপলক্ষ্যে এসএসএফ এর সাথে সমন্বয় সভায় অংশগ্রহণ
১৩-০৫-২০২৬ নতুন সাধারণ
সেবা সমূহ
সব দেখুন
মাননীয় মন্ত্রী
জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি
মাননীয় মন্ত্রী, ভূমি মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফোন: +৮৮০-২-২২৩৩৫৪৮৮৮
ইমেইল: minister@minland.gov.bd
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত
মোঃ মিজানুর রহমান মিনু ১৯৫৮ সালের ৭ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-০২ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য। তিনি রাজশাহী সিটি করপোরেশনের তিনবার নির্বাচিত সাবেক মেয়র এবং সাবেক সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নগর উন্নয়ন, জনসেবা এবং জাতীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
রাজশাহী শহরের শালবাগান এলাকায় তাঁর পৈতৃক নিবাস এবং বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় বসবাস করেন। তার পিতা মরহুম মোঃ ফজলার রহমান ব্রিটিশ সরকারের কর্মকর্তা এবং মাতা মরহুমা লতিফা খাতুন একজন হাফেজা ও গৃহিণী ছিলেন। তার সহধর্মিণী সালমা শাহাদাত রাজশাহীর মাদার বক্স হোম ইকনমিকস কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।
শিক্ষাজীবনে তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ,সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং তৎকালীন দেশের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৪ ও ২০০১ সালে দুইবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্ব মেয়র সম্মেলনে শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য বিশ্বের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে স্বীকৃতি অর্জন করেন।২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজশাহীর উন্নয়নের মহারুপকার ২০০৬ সালে তার মেয়াদকালে রাজশাহীকে লন্ডন স্কুল অব ইকনমিকস (LSE)-এর গবেষণায় বাংলাদেশের সবচেয়ে সুখি শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। একই বছরে কানসাট পল্লী বিদ্যুৎ আন্দোলন এবং ফুলবাড়ী-বড়পুকুরিয়া কয়লা খনি আন্দোলনসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সংকট নিরসনে তিনি আলোচনার মাধ্যমে সফল সমাধানে ভূমিকা রাখেন।
উত্তারাঞ্চাল থেকে দক্ষিণাঞ্চল রোড মার্চ,রেল মার্চ এবং ১৯৯৯ সালে চট্টগ্রাম অভিমুখে চলাকালে কাঁচপুর ব্রিজ অবরোধ পরিস্থিতি মোকাবিলায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে উত্তরাঞ্চল ও জাতীয় রাজনীতিতে মিজানুর রহমান মিনু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
২০২১ সালে রাষ্ট্রদ্রোহ মামলাসহ দীর্ঘ রাজনৈতিক জীবন পরিক্রমায় গণতান্ত্রিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখায় তিনি বহুবার কারা অন্তরীণ হন এবং নির্যাতনের শিকার হন।
সবুজ,পরিচ্ছন্ন,শান্তিপূর্ণ শিক্ষা মহানগরী এবং রাজশাহীর উন্নয়নের মহারুপকার সকলের মিনু ভাই একজন সজ্জন ,বিনয়ী,সদালাপী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সমাদৃত।
![]() ই- খতিয়ান | ![]() নামজারি |
![]() স্মার্ট ভূমি নকশা | ![]() স্মার্ট ভূমি পিডিয়া |
